শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

মধুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ২:২২ অপরাহ্ন

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

মধুপুরে মিটারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ফারুক হোসেন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকার মো: কিতাব আলীর ছেলে ফারুক হোসেন(২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(১৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় একই এলাকার মোঃ মোজাম্মেল হাজীর ছেলে সামান আলীর অবৈধভাবে লাইন লাগাতে গিয়ে তড়িতাহত হয়ে ঘটনাস্হলেই মৃত্যুবরণ করেন। সে এলাকায় ইলেকট্রিশিয়ান এর সহকারী হিসাবে কাজ করতেন।

 

শুক্রবার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। চাকন্ড এলাকার কিতাব আলীর ছেলে ফারুক আগে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সম্প্রতি তিনি বিদ্যুৎ শ্রমিকের কাজ শুরু করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনাল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার সরকার এর সাথে যোগাযোগ করলে তিনি জানান ফারুক পেশায় ইলেট্রিশিয়ান হলেও পল্লী বিদ্যুতের তালিকাভুক্ত শ্রমিক নন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর