সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা, গ্রাম পুলিশ, কওমী মাদ্রাসা ও এতিমখানায় এমপি মকবুল হোসেনের সম্মাননা ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, গ্রাম পুলিশ, কওমী মাদ্রাসা ও এতিমখানা’র শিক্ষক-কর্মচারীদের মাঝে পাবনা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি আলহাজ্ব মো: মকবুল হোসেনের পক্ষ থেকে ঈদ সম্মাননা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১৬ মে সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে স্থানীয় ৫১ জন বীর মুক্তিযোদ্ধাকে ঈদ সামগ্রী প্যাকেট, শাড়ি ও লুঙ্গী দিয়ে সম্মাননা প্রদান করা হয়। বেলা সাড়ে ১১টায় থানা চত্ত্বরে ১০৬ জন গ্রাম পুলিশকে এবং বেলা ১২টায় রেলবাজার মোহাম্মদপুর কওমী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসা ও এতিমখানা’র ১৩৭ জন শিক্ষক-কর্মচারী’র মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এমপি আলহাজ্ব মো: মকবুল হোসেনের পক্ষে তাঁর ছোট ছেলে মো: ইবনুল হাসান শাকিল উপহার সামগ্রী পৌঁছে দেন। অতিথি হিসেবে চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল মেয়র মো: নাজিমুদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এস. এম. মোজাহারুল হক, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো: রাশেদুল ইসলাম বকুল, পিএস টু এমপি মো: রফিক আহমেদ, চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ,

 

চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি শাহীনুর রহমান শাহিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল আলীম, সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস রাজু সহ চাটমোহর ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সচেতনতা তুলে ধরেন এবং এমপি আলহাজ্ব মো: মকবুল হোসেনের সার্বিক কল্যাণ কামনা করেন। বাংলাদেশকে করোনামুক্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি আলহাজ্ব মো: মকবুল হোসেনের সুস্থ্য জীবন ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো: আব্দুল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর