শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ঝালকাঠির ধানসিঁড়িতে ২১ বছর পর  মৃত ব্যক্তির অক্ষত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৬ অপরাহ্ন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি জেলার সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে ২১ বছর পর এক মৃত ব্যক্তির  অক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। স্থনীয় একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠী গ্রামের মোঃ মুজাফফর আলী হাওলাদার ২১ বছর পূর্বে মৃত্যু বরন করেন। চরকাঠী গ্রামটি নদীগর্ভে  বিলিন হ‌ওয়ার উপক্রম হলে উক্ত মুজাফফর আলী হাওলাদারের ওয়ারিশগণ তার কবর স্থানান্তরের উদ্যোগ নেয়।
১মে মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় মুজাফফর আলী হাওলাদারের কবর স্থানান্তরের জন্য কবর খুড়লে তাতে দেখা যায় মৃত ব্যক্তির কাপড় যেমন ছিলো সেরকমই আছে। এমনকি মৃত্যু দেহ অক্ষত আছে ।শুধু চামড়াগুলো হারের সাথে মিশে গেছে। এ খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর