শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত 

মো. মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন।
​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর আল মুজ্‌জ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী প্রমুখ।
​বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন এবং খামারিদের আধুনিক প্রযুক্তিনির্ভর খামার গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় খামারি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর