বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ  চাটমোহরে জমি নিয়ে বিধবা পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ তিনজন গ্রেপ্তার

দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

​মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

​মানিকগঞ্জের দৌলতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ মোছা. লিজা আক্তার ওরফে রনি (২৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা।
​সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার চকমিরপুর এলাকার নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়। আটক লিজা আক্তার ওরফে রনি ওই এলাকার ফুলচাঁন শেখ ও ডলি বেগমের মেয়ে।
​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে দৌলতপুর থানা পুলিশের একটি দল এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকমিরপুর এলাকায় লিজা আক্তারের বসতঘরে দুই ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। রাত ১১টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যান। এ সময় লিজা আক্তারও পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁকে আটক করা হয়।
​পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিজা আক্তার তাঁর বসতঘরের কাঠের খাটের নিচ থেকে নিজ হাতে সংবাদপত্রে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা বের করে দেন। উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশ আলামতগুলো জব্দ করে।
​দৌলতপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে থানায় মামলাটি রুজু করা হয়, যার নম্বর এফআইআর-৯।
​মামলাটির তদন্ত করছেন দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। পলাতক অপর ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর