শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সানোয়ার হোসেন

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Oplus_131072

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭ নং বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সানোয়ার হোসেন বিজয়। তরুণ নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়ে তিনি এ পদে প্রার্থী হয়েছেন।
সানোয়ার হোসেন বিজয় বলেন, তারুণ্য মানে শুধু বয়স নয়; তারুণ্য মানে সাহস, সততা, দায়িত্ববোধ ও নতুন কিছু করার প্রত্যয়। রাজনীতি তাঁর কাছে পদ-পদবি কিংবা ব্যক্তিগত পরিচিতির মাধ্যম নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং সাংগঠনিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।তিনি আরও বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা এবং তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন প্রয়োজন। বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
এ জন্য তিনি বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর