রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

দৌলতপুরে চকবাড়াদিয়া খানকায়ে ফখরিয়ার উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকবাড়াদিয়া খানকায়ে ফখরিয়ার উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনায় ৮ম বার্ষিক ওয়াজ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আছর ​মরহুম আসাদুর রহমানের বাসভবনসংলগ্ন মাঠে  আয়োজিত এই মাহফিলে এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।  ​চকবাড়াদিয়া খানকায়ে ফখরিয়া কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা ফখরউদ্দিন (রহ.)-এর সাহেবজাদা, হিজুলীয়ার পীরসাহেব হযরত হাফেজ মাওলানা মুফতী হেদায়েতুল্লাহ মুহতামিম, জামিয়া ফখরিয়া উম্মে সালামা রা. মহিলা মাদরাসা ও এতিমখানা ঘিওর।​মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ  মুফতি মাসুদুর রহমান আইয়ুবী মুহতামিম, দারুল হিকমাহ ওয়াল ইরফান মাদরাসা, সিঙ্গাইর, মানিকগঞ্জ। ​বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র মাস্টার ট্রেইনার আলহাজ্ব হযরত মাও: মুফতি আশরাফুল আলম। খোন্দছাতিয়ান বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতীব, আল্লামা ফখরউদ্দিন (রহ.)-এর খলিফা হযরত মাওলানা মমিনুল ইসলাম প্রমুখ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  চকবাড়াদিয়া খানকায়ে ফখরিয়ার পীরসাহেব ও আল্লামা ফখরউদ্দিন (রহ.)-এর খলিফা হযরত হাফেজ মাওলানা মুফতী নওশাদ আসাদ।  এই মাহফিলে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর