মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার ও টিনের বেড়ার কাঠের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে যেকোনো সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন বুধবার সকাল ১১টার দিকে কার্যালয় খুললে বিষয়টি নেতাকর্মীদের নজরে আসে।
উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গলে যায় এবং ভেতরের কাঠের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে দুই লিটারের একটি পেট্রোলের দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার তিনি জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান ঘটনার জন্য সদ্য নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জানান, এই ঘটনার প্রতিবাদে ও বিস্তারিত তুলে ধরতে পরবর্তীতে সংবাদ সম্মেলন করা হবে।
অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।