পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ) বিকাল ৪টার দিকে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। ঈশ্বরদী পৌর তৃণমূল বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু বলেন, আমরা ভাই-ভাই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, দূ’র’ত্বও তৈরি হতে পারে। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে আপনারা আমার দলের সরকারকে হটিয়ে দেবেন, গভীর ষড়যন্ত্র করবেন, আর আমরা আ’ঙু’ল চু’ষব-এমনটা কখনোই ভাববেন না।” আমরা আছি আমরাই থাকবো! তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন। এই দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সেন্টু সরদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম কেনেডি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক তুফান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান টুটুল সরদার, ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন ইলবাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বেল্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, পৌর বিএনপির সদস্য আক্তার হোসেন নিফা, পৌর বিএনপির সদস্য আইনুল হক, পৌর বিএনপির সদস্য খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য হুমায়ুন কবির লিটন, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার মালিথা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হাসান আতিয়ার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শেখ রিংকু, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুমন আলী, ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।