শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে ৮ নভেম্বর বিএনপির র‍্যালি ঘিরে প্রস্তুতি সভা, মাঠে নামছেন নেতাকর্মীরা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে আগামী ৮ নভেম্বর বিএনপির র‍্যালি সফল করার লক্ষ্যে উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাস এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান লিপু। এ সময় আরও বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন ও এফ এম গিয়াসউদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা হাদিউজ্জামান, মুস্তাফিজুর রহমান, রেজা মোল্লা, নাসিম হোসেন, মাহমুদ কবির, অধ্যাপক হাবিবুর রহমান, ইয়ার আলী ও নুরুজ্জামান।পৌর বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবর রহমান, আক্তারুজ্জামান লিটন, জোবায়ের হোসেন, মাহাবুব হাজরা, জহির উদ্দিন, খোকন তরফদার, পিয়ার আলী ও কালাম হোসেন। এ ছাড়া মহিলা দলের সভানেত্রী ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক শামীমা সুলতানা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান (হাবিব), যশোর জেলা মৎস্যজীবী দলের নেতা রাজু আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামীম সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইম উদ্দিন বিজয়, নওয়াপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমনসহ ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন ও তাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৮ নভেম্বর বিকেল ৩টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে বিএনপির র‍্যালি আয়োজনের বিষয়ে আলোচনা হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নেতারা মতামত তুলে ধরেন।

সভায় নেতারা নির্ধারিত সময়ে র‍্যালি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর