বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে সকালে উপজেলা চত্বরে থেকে একটি র‍্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা ও যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় যুব দিবসে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন প্রমূখ। যুবকদের মধ্যে বক্তব্য রাখেন তারেক হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ। উক্ত দিবসে ১১ জন যুবকের মাঝে ১১ লাখ টাকার যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানো।
যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উৎসাহ দেওয়া এবং তরুণ উদ্যোক্তা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদুল ইসলাম বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য। তাঁদের দক্ষতা ও কর্ম ক্ষমতাকে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ জন্য মানসম্মত শিক্ষা, সময়োপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন,  তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। তাঁদের মেধা, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর