বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবীতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি হানিফ,সা:সম্পাদক জুবায়ের ও সাংগঠনিকে ফরিদুল রাসিকে নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জাকির (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মান্নাননগর এলাকায় মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক চালক ট্রাকসহ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
নিহত জাহাঙ্গীর হোসেন জাকির পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে। তিনি চাটমোহর উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
চাটমোহর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দাপ্তরিক দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন জাহাঙ্গীর হোসেন জাকির। পথে মান্নাননগর এলাকায় মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
কর্মস্থলের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। একজন কর্মরত সরকারি কর্মকর্তার এভাবে অকালে চলে যাওয়ার ঘটনা এলাকায়ও শোকের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর