বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:০২ অপরাহ্ন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে বুধবার (২৮অক্টোবর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচীর আয়োজন করেন।
নাগরপুর উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিশাল র‍্যালী বের করে হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালী শেষে এমপির বাসভবনে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এসময় আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সহ- সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মো.ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক মো. মিজানুর রহমান লাভলু, জিএস ইকবাল কবীর, এলিম মাহমুদ,  সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দ্বীপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, কৃষক দলের সাধারন সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলসহ ইউনিয়ন যুবদলের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয় সংসাদ রবিউল আওয়াল লাভলুর বাসভবনে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা দেওয়া  হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর