শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬৫ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ

​নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দল।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রায়েরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ৬৫ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
​৬৫ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো. হাসান আহমেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যাত্রাবাড়ী থানার সভাপতি হাজী মো. ইব্রাহিম খলিল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬৫ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সাঈদ খান সেন্টু।
​অনুষ্ঠান উদ্বোধন করেন যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. বাবুল সওদাগর।
​এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি ও ৬৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক মো. আলমগীর মোল্লা, সহ-সভাপতি নূর হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব সিকদার, মো. আনাস হাওলাদার ও মো. ফারুক মিয়া। এছাড়াও ৫০ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক সাহারিয়ার রবিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।
​৬৫ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এবং ৫০ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. বাইজিদ ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
​আলোচনা সভা শেষে অতিথিরা র‍্যালি সহকারে উন্মুক্ত জলাশয়ে উপস্থিত হন এবং সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর