শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

নান্দাইলে অস্বচ্ছল নারীদের মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
oplus_0

ময়মনসিংহের নান্দাইলে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তিন মাস প্রশিক্ষনের পর ১৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হল রুমে ২০টি সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। একই সঙ্গে ২০ জন নারীর প্রত্যেককে একটি করে ফলজ গাছের চারা দেওয়া হয়েছে।

বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
একাডেমি সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক, কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, নান্দাইল শহীদ স্মৃতি আর্দশ  কলেজের অধ্যক্ষ ইনামুল হক ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান।

আয়োজকরা  নির্বাচিত ২০ জন অস্বচ্ছল নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এসব মেশিন ব্যবহার করে তাঁরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। এতে তাঁদের পরিবারের আর্থিক সক্ষমতা বাড়বে এবং তাঁরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন।

এ ছাড়া প্রত্যেক নারীর হাতে একটি করে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি বাড়ির আঙিনায় ফলজ গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করা হয়েছে।

বক্তারা বলেন, নারীদের হাতে সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের আয় করার সুযোগ তৈরি করা হলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর