পাবনার ঈশ্বরদীতে নানান আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় ঈশ্বরদী পৌর শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকঢোল ও সানাই বাজিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ১নং গেটে গিয়ে শেষ হয়। উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ রোকেয়া হাশেমের সভাপতিত্বে ও মোছাঃ চামিলি আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশ ও পৌর বিএনপির সদস্য সচিব মো. ইমরুল কায়েস সুমন। এসময় প্রধান বক্তা মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলা দলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প কিছুদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও সে সময় ব্যাপক উন্নয়ন করেছিলেন। তিনি যদি শহীদ না হতেন আরও বেশি সময় এদেশের দায়িত্ব পালন করতে পারতেন এবং এই দেশ সোনার দেশে পরিণত করতেন। ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. ইমরুল কায়েস সুমন বক্তব্য বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছেন। দীর্ঘ ১৭ বছরে শান্তিপূর্ণ ভাবে দেশের কোথাও মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৩৬ জুলাইয়ের পর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা ফিরে পেয়েছি নতুন করে স্বাধীনতা। সে কারণেই আজকে আনন্দের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মহিলা দলের সভাপতি রোকেয়া সুলতানা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা মোছাঃ ইয়াসমিনা আক্তার নিপা, পৌর মহিলা দলের সহ-সভাপতি মোছাঃ শাহিনা আক্তার, উপজেলা মহিলা দলের হোসনেআরা খাতুন, উপজেলা মহিলা দলের মোছাঃ ছন্দা বেগম, উপজেলা মহিলা দলের মোছাঃ রেবা খাতুন, উপজেলা মহিলা দলের মোছাঃ পান্না খাতুন, উপজেলা মহিলা দলের মোছাঃ ডলি ইয়াসমিন, সলিমপুর ইউনিয়নের মহিলা মেম্বার ও উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ সুবর্ণা আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক চয়ন সরদার, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের নেতা মোশাররফ হোসেন, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, মো. মনির হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।