শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন রুহিয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি মোছা. রহিমা খাতুন। এতে বক্তব্য দেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. পারুল বেগম, উপজেলা কৃষকদলের সভাপতি আইনুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য দবিরউদ্দিন ও আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর