বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

গোপালপুরে ধানক্ষেতে কৃষকের মৃত্যু

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৫১ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন আলমনগর ইউনিয়নের নবগ্রাম মুন্সিবাড়ির মৃত শাহাদৎ হোসেনের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে একাই ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে যান তিনি। প্রচণ্ড রোদে ওই সময় জমিতে তার সঙ্গে আর কেউ ছিলেন না। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা রাতে ধানক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে দুপুরের পরই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
রোববার সকালে তার লাশ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর