শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মানিকগঞ্জে দুর্ঘটনার ন্যায়বিচার ও যাত্রী নিরাপত্তার দাবিতে  মানববন্ধন 

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

মানিকগঞ্জের  ঘিওরে নিরাপদ সড়ক, যাত্রীদের নিরাপত্তা এবং সাম্প্রতিক দুর্ঘটনার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে ‘সেলফি পরিবহন’ বয়কটের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।শনিবার (২৯ আগস্ট)  বেলা ১১টায় ঘিওরের পুখরিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকেরা অংশ নেন। বক্তারা বলেন, সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমাতে পরিবহন ব্যবস্থাপনায় আরও জবাবদিহি প্রয়োজন।তাঁরা আরও বলেন, মানুষের জীবন কোনোভাবেই অবহেলার বিষয় হতে পারে না। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীলতা, যানবাহনের শৃঙ্খলা এবং দুর্ঘটনার পর দ্রুত আইনগত ব্যবস্থা জরুরি। সাম্প্রতিক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ন্যায়সংগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বক্তারা।মানববন্ধন থেকে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, সড়কে বেপরোয়া চলাচল বন্ধ করা এবং পরিবহন খাতে কার্যকর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর