শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ওমরা হজ থেকে ফেরায় দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আরিফকে এলাকাবাসীর গণ সংবর্ধনা 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

আটঘরিয়াপাবনা জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হোসেন ওমরা হজ্ব থেকে ফেরায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণ সংবর্ধনা জানানো হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে  তার নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন টি দেবোত্তর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোড়রী বাজারে গিয়ে শেষ হয়।
শোডাউন শেষে গোড়রী বাজারে উপস্থিত সাধারণ মানুষের সাথে তিনি কুশল বিনিময় ও কোলাকুলি করেন। এ সময় আরিফ হোসেন স্থানীয় লোকজনের সাথে মতবিনিময়কালে তাদের ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম নজু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর