১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ- ই মিলাদুন্নবী( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আজ (২৬ আগষ্ট) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ,
উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, মডেল মসজিদের ভারপ্রাপ্ত প্রেস ঈমাম মাওলানা আব্দুল কাদের, উপজেলা মডেল কেয়ারটেকার বেলাল হোসেন।
এসময় বক্তারা বলেন, মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই দিবসটি রাষ্ট্রীয় ভাবে পালন করার উদ্যোগ নিয়েছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে।