শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি আটঘরিয়ায় প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ- ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল অভয়নগরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী থেকে কৃষক দলের সম্পাদক মিন্টু সিকদার  নান্দাইলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ রুহিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক শরিফুল ইসলাম শরীফ কে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মামলা দায়ের 

রুহিয়ায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁয়ের রুহিয়া উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ২০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট)  ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেক কৃষক-কৃষাণীকে ১৫ কেজি পটাশ সার, ১৫ কেজি ডিএপি সার এবং ৭ প্রকার শাক-সবজির বীজ প্রদান করা হয়। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং রুহিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা। ঠাকুরগঁাও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, আজ ২০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৮৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর শাক-সবজি চাষে উৎসাহ প্রদান এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর