শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

দৌলতপুরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর বাজারে মাদক বিরোধী সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট)  সন্ধ্যায়  মাদকের বিরুদ্ধে এক সচেতনতা মুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার  তিনি বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।এ সময় এলাকার সকল জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ছেলেমেয়েদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার অনুরোধ করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন  দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে মাদকের কারণে। তাই মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ভাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সময় আরও বক্তব্য রাখেন দৌলতপুর দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নাজমুল হক, দৌলতপুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি মো.আরফান আলী প্রধান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর