মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চাটমোহরে ছাত্রদলের দোয়া মাহফিল

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় চাটমোহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাটমোহর উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দল ও দেশের সকল মানুষের শান্তি, কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল এবং কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাসুম আকাশ, সাবেক আহ্বায়ক, চাটমোহর সরকারি কলেজ শাখা ছাত্রদল।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান কাউসার, কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাওছার হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিনুর হোসেনসহ উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।
আল্লাহ তায়ালা মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর