রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এস এ জিন্নাহ কবির এম, পি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন রুহিয়ার টাঙ্গন ব্যারেজে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী  চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে,পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা অনলাইন জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্রাইয়ে প্রবাসী মিলনের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জ “শহীদ মডেল ” স্কুলে Faber Castell আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ চৌহালীর খাসপুকুরিয়া ইউপিতে গ্রাম পুলিশ আব্দুস সালামের শেষ কর্মদিবস

মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এস এ জিন্নাহ কবির এম, পি

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ২:০৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক,চাঁদাবাজ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শনিবার (৮ আগস্ট) বিকাল ৫ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলার সমেতপুর এলাকাবাসীর আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী বা ইভটিজার যে দলের লোকই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।”
​তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আমাদের রাষ্ট্রনায়ক ও প্রধান মন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে একটি সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন-জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাফিজুর রহমান দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির আহবায়ক কমিটি সদস্য মো. সিরাজুল ইসলাম,সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান প্রমুখ।
​আয়োজিত এই আলোচনা সভায় দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর