মানিকগঞ্জের দৌলতপুরে চকমিরপুর ইউনিয়নের চরমাস্তুল উচ্চ বিদ্যালয়ের হলরুমে (৬ আগস্ট) বৃহস্পতিবার বিকালে মাদকের বিরুদ্ধে এক সচেতনতা মুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন দোলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার তিনি বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
এসময় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মো. লোকমান হোসেন বলেন পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে মাদকের কারণে। তাই মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির ভাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এ সময় এলাকার সকল জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ছেলেমেয়েদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার অনুরোধ করেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন-দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, চক মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিদুর রহমান প্রমুখ।