বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দেশের বিভিন্ন স্থানে বন্যায় মানবিক সেবায় বাংলাদেশ স্কাউটসের স্বেচ্ছাসেবীরা আটঘরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালিন সবজি বীজ, সার বিতরণ সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হাই, সাধারণ সম্পাদক ফারুক রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনি: গুরুতর আহত যুবক হাসপাতালে গোপালপুরে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কুরারপাড় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী

গোপালপুরে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:২০ অপরাহ্ন

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রধান মন্ত্রী তারেক রহমানের আহ্বানে সারাদেশের নেয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির বাস্তবায়নে গোপালপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ জুলাই) সকালে গোপালপুরের সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার (লেলিন), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস জাহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় গোপালপুর উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর