[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জুলাই, ২০২৬
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে প্রধান মন্ত্রী তারেক রহমানের আহ্বানে সারাদেশের নেয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির বাস্তবায়নে গোপালপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ জুলাই) সকালে গোপালপুরের সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার (লেলিন), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস জাহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিদ্যালয়ভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় গোপালপুর উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।