মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সালেহা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

রুহিয়া উপজেলার নন-এমপিও ভূক্ত একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান সালেহা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলটি প্রতিষ্ঠার পর হতে সীমানা প্রাচীর না থাকায় কিছুটা নিরাপত্তাহীনতার শংকা ছিল। এমতাবস্থায় ০৫ জুলাই ২০২৬ খ্রি. রোজ রবিবার দুপুরে উক্ত বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মো: মুশারুল হক ও প্রধান শিক্ষক শাহানারা বেগম শেলী’র উপস্থিতিতে প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক ও রুহিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক  মকবুল হোসেন, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারাজ উদ্দীন, শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মহিউল ইসলাম। উল্লেখ্য যে, উক্ত নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৬ লক্ষ টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। অবশিষ্ট টাকা নিজস্ব অর্থায়নে। সালেহা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা বেগম শেলী বলেন, ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে আমরা ১৮ জন শিক্ষক-কর্মচারী এমপিও ভুক্ত না হওয়ায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছি। বিগত সরকারের সময় বিধি মোতাবেক সরকারি সকল এমপিও নীতিমালা পূরণ করা সত্ত্বেও আমরা বঞ্চনার শিকার হয়েছি। তাই নারী বান্ধব বর্তমান সরকারের নিকট আকুল আবেদন, বিদ্যালয়টি অনতিবিলম্বে এমপিও ভুক্ত করে নারী শিক্ষার প্রচার প্রসারে অগ্রনী ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর