রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ বর্ণাঢ্য আয়োজনে পাবনায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও অনুষ্ঠিত হলো এনটিভি”র ২৪তম বছরে পদার্পণ অনুষ্ঠান এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে – নিকোলাস বিশ্বাস উল্লাপাড়া সড়াতৈল ব্রিজ ৫০ বছর হলেও কাটেনি জনদুর্ভোগ দৌলতপুরে হতদরিদ্রদের মাঝে জাতীয় ফল কাঁঠাল বিতরণ আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা

উল্লাপাড়া সড়াতৈল ব্রিজ ৫০ বছর হলেও কাটেনি জনদুর্ভোগ

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের পাশ দিযে ফুলজোড় শাখা নদীর উপর   ব্রিজ নির্মাণের প্রায় ৫০ বছর পার হলেও এখনো কাটেনি এলাকাবাসীর দুর্ভোগ। দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থা, সংযোগ সড়কের ক্ষয়ক্ষতি এবং সংস্কারের অভাবে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক সময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এলাকাবাসী জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো: বাবলা তালুকদার, এবং আব্দুল মান্নান তালুকদার  জানান দ্রুত ব্রিজ ও রাস্তাটি  সংস্কার অথবা আধুনিক মানের নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর