শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটমোহরে তিন মাদক সেবীর কারাদণ্ড পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকুল স্টোরের কর্মচারীর মৃত্যু, আহত ১ হাইকোর্টের রায়ে চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেলেন একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল

মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আটঘরিয়ায় ওপেন হাউজ ডে -পুলিশ সুপার

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

পাবনা জেলা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, “শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি” নিশ্চিত করতে পুলিশ এককভাবে নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কার্যকরভাবে কাজ করতে পারে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তখনই টেকসই হয়, যখন জনগণ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে এবং অপরাধ দমনে সামাজিকভাবে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ দমনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; বরং পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক ও তরুণ সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “মাদক একটি পরিবারকে ধ্বংস করে, সমাজকে বিপথে নিয়ে যায়, তাই এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।”
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ জনগণের সেবক হিসেবে সর্বদা দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিক ও পেশাদার ভূমিকা পালন করবে। তিনি থানাগুলোকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সাধারণ মানুষ যেন নির্ভয়ে থানায় এসে অভিযোগ জানাতে পারে এবং ন্যায্য সেবা পেতে পারে—এটাই পুলিশের মূল লক্ষ্য।
তিনি ওপেন হাউজ ডে’র গুরুত্ব তুলে ধরে আরও বলেন, এ ধরনের আয়োজন পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করে। এতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরতে পারে, যা অপরাধ দমন ও সেবা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। তিনি উপস্থিত সবাইকে আইন মেনে চলা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা,জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন তুষার,  প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত সরাসরি পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করে আটঘরিয়া থানা পুলিশ। শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে পুলিশ-জনতার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর