বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড় জনতা ব্যাংক নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ, ২০ বছর ধরে পরিত্যক্ত ভবনেই জীবনযাপন আনোয়ারের ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

চাটমোহরে তিন মাদক সেবীর কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:২১ অপরাহ্ন

পাবনা চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক সেবীকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রনি প্রামানিক (৩৫), পিতা: গোলজার প্রামাণিক, গ্রাম: দোলং, শুকুর আলী (৩০), পিতা: নজরুল ইসলাম, গ্রাম: মূলগ্রাম , হাবিবুর রহমান (৪৫), পিতা: ইসমাইল সরদার, গ্রাম: দোলং মহল্লা
আটকের পর তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপরোক্ত দণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, “মাদক নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। উপজেলায় মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হবে।”
থানা পুলিশও জানিয়েছে, চাটমোহরে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানকে স্থানীয়ভাবে সাধুবাদ জানিয়েছেন অনেকে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর