স্থানীয় সূত্রে জানা যায়, নূরী খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তবে তার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা না করে শিকলবন্দী করে রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, একজন অসুস্থ ও অসহায় নারীর প্রতি দীর্ঘদিন ধরে অমানবিক আচরণ করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নূরী খাতুনের আচরণ নিয়ন্ত্রণে রাখার জন্যই তাকে শিকল পরিয়ে রাখা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, চিকিৎসা ও মানবিক যত্নের পরিবর্তে শিকলবন্দী করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ নূরী খাতুনের দ্রুত চিকিৎসা, প্রয়োজনীয় পুনর্বাসন এবং মানবিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি উঠেছে।