সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

চাটমোহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত ওসি মোঃ অলিউর রহমান

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

পাবনার চাটমোহর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৬ জুন) রাতে থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি চাটমোহরের আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
ওসি মোঃ অলিউর রহমান বলেন, “মাদক, অবৈধ মাটি কাটা, জুয়া, সন্ত্রাসসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে।” তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, ভালো কাজের সঠিক মূল্যায়ন ও প্রচারের মাধ্যমে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।
সভায় চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রঞ্জু, ভোরের কাগজ প্রতিনিধি কে এম রাসেল রহমান বকুল, আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশিষ ভট্টাচার্য্য তুষারসহ এম এ জিন্নাহ, জাহাঙ্গীর আলম শামসুর রহমান শিমুল বিশ্বাস মোঃ রাজিব হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা মোঃ অলিউর রহমান গত ১ জুন চাটমোহর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।
নবাগত ওসির এই উদ্যোগকে স্থানীয় সাংবাদিকরা স্বাগত জানিয়েছেন এবং আইন-শৃঙ্খলা উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর