বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) চাটমোহর থানা পুলিশ এ অভিযান চালায়। পাবনা জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমান এর তত্ত্বাবধানে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, চাটমোহর উপজেলার সুইগ্রাম এলাকার বাসিন্দা মো. সজীব হোসেন (২৪)-কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি গোলজার হোসেনের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে।
চাটমোহর থানা পুলিশের এ ধরনের সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর