বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

তারেক রহমানের পক্ষ থেকে ভাঙ্গুড়া প্রেসক্লাবে ঈদ উপহার প্রদান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনন্দ ভাগাভাগি করে নিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান Tarique Rahman-এর পক্ষ থেকে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৭ মে) সন্ধ্যায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট Arifa Sultana Ruma-এর প্রতিনিধি হিসেবে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম আনুষ্ঠানিকভাবে এ ঈদ উপহার হস্তান্তর করেন।

এ সময় ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রায়হান আলীর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আপনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতির বার্তা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এ ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।

পরে উপস্থিত সবাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর