বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওয়াপাড়া পৌরসভার তথ্যসেবা কেন্দ্রের আড়ালে সিন্ডিকেট পাবনায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর মামলা চৌহালী উমারপুরবাসীর দাবি পূরণে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিএসসি আটঘরিয়ায় এস,এস,সি,দাখিল, ভোকেশনাল, A+ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৯০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৌলতপুরে চরমাস্তুল মুন্সি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লোকমান হোসেন স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

চাটমোহরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় চাটমোহর বালুচর খেলার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী।
উদ্বোধন ঘোষণা করেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব (প্রস্তাবিত) মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম হেলাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাজুলসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্যকার রশিদ নিউটন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখ এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (সাব্বির)।
উদ্বোধনী ম্যাচে জয় ফয়সাল স্ট্রাইকার্সের উদ্বোধনী ম্যাচে ফয়সাল স্ট্রাইকার্স কাটাখালি ১৬ রানে হারিয়ে দেয় শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘকে।
ম্যাচসেরার পুরস্কার জিতেন ফয়সাল স্ট্রাইকার্সের অধিনায়ক রেজাউল করিম জীবন (৫২ রান)। গেম চেঞ্জারের পুরস্কার পান একই দলের খেলোয়াড় ফয়সালুর রহমান।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন ২০২৬। চাটমোহরের ক্রিকেট উন্মাদনায় এখন সবার নজর এই প্রিমিয়ার লীগের দিকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর