বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ঈশ্বরদী‌ পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পৌর বিএনপির সাবেক নেতা ইমরুল কায়েস সুমন

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১১ অপরাহ্ন

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক‌ মোঃ ইমরুল কায়েস সুমন।

‎এক শুভেচ্ছা বার্তায় ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইমরুল কায়েস সুমন বলেন, ঈদ-উল আযহা আমাদের ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা বিসর্জন দিতে হবে।


‎তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দের দিনে আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভুলে গেলে চলবে না। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি।”

‎শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর