শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত  যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগ  রামিসা হত্যাকাণ্ডের প্রকাশ্যে বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়নের মানববন্ধন নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন দুই আইন বিশেষজ্ঞ আটঘরিয়ায় পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত 

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

‎দেশব্যাপী চলমান ধর্ষণ, হত্যা, খুন, গুম ও বিচারহীনতার  প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২মে) সকাল ১১ টার সময় পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের সামনে সামাজিক সংগঠন আলোর পথযাত্রীর আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন ঈশ্বরদীস্থ সর্বোস্তরের সচেতন জনসাধারণ। আলোর পথযাত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনা ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মানিকের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য করেন, ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম রাশেদুল আওয়াল
রিজভী, সামাজিক সংগঠন সবুজ পৃথিবীর সভাপতি সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার, বীর বাংলা পত্রিকার সম্পাদক ওহীদুজ্জামান টিপু, সাপ্তাহিক জনদৃষ্টি পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও ঈশ্বরদী বনিক সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন জনি, পাকশি কলেজের শিক্ষক ও সমকাল সুহৃদ ঈশ্বরদী শাখার সভাপতি আর কে বাবু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, প্রথম সকাল পত্রিকার সম্পাদক, মহিদুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, প্রথম সকাল পত্রিকার যুগ্ন সম্পাদক, জিল্লুর রহমান জীবন, সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান মিশন, সংবাদ সারা বেলা পত্রিকার স্টাফ রিপোর্টার ,সৌরভ কুমার দেবনাথ, সময়ের ইতিহাস পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার, দৈনিক শতকন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ আকতার হোসেন,  সময়ের ইতিহাস পত্রিকার প্রতিনিধি শিহাবসহ প্রমুখ। এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, গ্রীণটিভি প্রতিনিধি তুহিন হোসেন, আরটিভি প্রতিনিধি বায়েজিদ বোস্তামি পলাশ, এনটিভি প্রতিনিধি রাসেল হোসেন, আনন্দ টিভি প্রতিনিধি এমআর রাসেল, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিঠুন মাহাবুব খান, মাহফুজুর রহমান, সিয়াম, নাহিদ ইসলাম, রুপমসহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এসময় বক্তারা ধর্ষকদের পক্ষ নিয়ে কোর্টে কাজ না করার জন্য উকিলদের প্রতি আহ্বান জানান। সেই সাথে স্বল্প সময়ের মধ্যে ধর্ষণের আসামির দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিন্তের দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর