শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত  যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগ  রামিসা হত্যাকাণ্ডের প্রকাশ্যে বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়নের মানববন্ধন নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন দুই আইন বিশেষজ্ঞ আটঘরিয়ায় পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন

যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এস এম ওবায়দুল্লাহ’র মাতা মোছা. আনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা পাবনা শহরের দক্ষিন রাঘবপুরস্থ বাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুমা মোছা. আনোয়ারা বেগমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর মো. জাকির হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মোছা. আনোয়ারা বেগম গত বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। চরতারাপুর গ্রামের মন্তাজ আলী সরদারের স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ৪ ছেলে, ৭ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর আরিফপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর