বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আখিরুজ্জামান মাসুম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আখিরুজ্জামান মাসুম। সম্প্রতি ঘোষিত জেলা কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। তার এই নির্বাচনে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আখিরুজ্জামান মাসুম দীর্ঘদিন ধরে পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে কৃষকদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে তার ভূমিকা নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবেই কেন্দ্রীয় কমিটি তাকে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে পাবনা জেলা কৃষকদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এদিকে, আখিরুজ্জামান মাসুমকে পাবনা জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল-এর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান বলেন, আখিরুজ্জামান মাসুম সবসময় মাঠপর্যায়ে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে তার কর্মপরিধি আরও বৃদ্ধি পেল এবং তিনি আগের চেয়ে আরও সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আখিরুজ্জামান মাসুম বলেন, দলের প্রতি আস্থা রেখে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। তিনি দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর