বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরদী থানার মো. আশাদুর রহমান

‎‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:২০ অপরাহ্ন

‎পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান।

‎সোমবার (১৮ মে) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গত এপ্রিল মাসের সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ মো. আশাদুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মানসূচক ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানার পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে আরও দায়িত্বশীলভাবে কাজ করবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর