শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি আটক

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:২২ অপরাহ্ন

পাবনা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়  মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
আজ শনিবার চাটমোহর থানাধীন মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর (মন্ডলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমরান হোসেন (২৫)। তিনি মথুরাপুর গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, ইমরান হোসেন ০৬টি মাদক মামলার তালিকাভুক্ত অভিযুক্ত ও এলাকায় কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার কাছ থেকে ৬ (ছয়) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাবনা পুলিশের এই অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে তাদের কঠোর অবস্থানের অংশ বলে জানা গেছে। এলাকাবাসী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর