শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জ ধান বান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ম্যানেজিং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সভা অনুষ্ঠিত

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ সকালে  অত্র  বিদ্যালয়ের অভিভাবক দের উপস্থিতিতে এই  নতুন  ম্যানেজিং কমিটির প্রক্রিয়া সভা  অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধান বান্ধী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর সভাপতি, মানবতার ফেরিওয়ালা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী  হাজী মো: আব্দুস সাত্তার। এ সময় অন্যান্য অভিভাবক দের মাঝে উপস্থিত ছিলেন, মো: আজাহার আলী, জামাত আলী মুন্সি, জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহজাহান আলী, হেলাল আহমেদ, মনির হোসেন মুন্না,মো: আনোয়ার হোসেন,  হাফেজ মোঃ নূরনবী  প্রমুখ । মিটিং পরিচালনা  করেন,  ধান বান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা সুলতানা।  মিটিং শেষে প্রধান অতিথি হাজী মোঃ আব্দুস সাত্তার স্কুল ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেন। কোন কিছু সমস্যা আছে কিনা খোঁজ খবর নেন। এসময় তিনি এই স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপনের প্রতিশ্রুতি দেন। সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মিটিং শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর