সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

গুণগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৭:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি প্রকল্প গুণগত মান ঠিক রেখে বাস্তবায়ন করতে হবে। অসহায় জনগোষ্ঠীর চাহিদাকে প্রধান্য দিয়ে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সোমবার ভার্চুয়্যাল প্ল্যাটফর্ম জুম-এ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত ১২টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এম পি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী উপস্থিত ছিলেন। নুরুজ্জামান আহমেদ বলেন, অসহায় জনগোষ্ঠীর চাহিদাকে প্রধান্য দিয়ে যেন প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্প বাস্তবায়ন নিয়ে যেন কোন প্রশ্ন না উঠে। সরকারি অর্থ যেন কোনভাবে অপচয় না হয় সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

 

তিনি বলেন, সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কারণে স্থবির তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভীতি উপেক্ষা করে কাজ করছেন। বিশ্বে এ উদাহরণ বিরল। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে আজ প্রশংসিত হচ্ছেন। মন্ত্রী বলেন, করোনা প্রকোপের শুরু থেকেই সমাজকল্যাণ মন্ত্রণালয় জনগণের পাশে ছিল। করোনা দূর না হওয়া পর্যন্ত জনগণের পাশে থেকে অব্যাহতভাবে সেবা প্রদান করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, সঠিকভাবে কর্মপরিকল্পনা নির্ধারণ করে যথাসময়ে কাজ সম্পন্ন করতে হবে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর