বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন পাবনার জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদাউসসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর