মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি  হলেন মো, জাহিদ মোল্লা ব্র্যাক ডেইরি পাবনা এরিয়ার উদ্যোগে দুগ্ধ খামারিদের মাঝে বিনা মূল্যে মিল্ক ক্যান বিতরণ এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুল আউয়াল অধ্যক্ষ হতে মরিয়া ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় গ্রীল কেটে দোকানে চুরি! সাত লাখ টাকার মালামাল লুট আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি নওগাঁয় ঝুঁকিপূর্ণ অবস্থায় বেড়িবাঁধ! হুমকির মুখে বসতবাড়ি ও ফসলি জমি

ব্র্যাক ডেইরি পাবনা এরিয়ার উদ্যোগে দুগ্ধ খামারিদের মাঝে বিনা মূল্যে মিল্ক ক্যান বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

” নিরাপদ দুধ পান করি, সুস্থ্য জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে পাবনা জেলার পাবনা সদর, চাটমোহর ও আটঘরিয়া উপজেলার এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১০০ জন দুগ্ধ খামারীর অংশগ্রহণে “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে চাটমোহর উপজেলার ভাদুনগর এ ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের প্রধান চ্যালেন্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন ভেজালযুক্ত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে দেশব্যাপী জনমত গড়ে তোলা সময়ের দাবী। দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে দুধ যেন নিরাপদ থাকে সে ব্যাপারে ব্র্যাক ডেইরি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে খামারী ও সোসাইটি ম্যানেজার ভাইদের আরো বেশি সচেতন করার লক্ষ্যেই এই প্রশিক্ষন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সম্মানিত উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা: স্বপন কুমার সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: উম্মে আরেফিন, আরো বক্তব্য রাখেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর মিল্ক কালেকশন বিভাগের আঞ্চলিক ব্যাবস্থাপক ডা: মো: রিয়াজুল ইসলাম ও ভেটেরিনারি সার্জন জনাব ডা: এ,এস,এম, সায়েম আহমেদ বাঁধন।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মোঃ রিয়াজুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার জনাব মো: এমদাদুল ইসলাম।

প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিদিন খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। ব্র্যাক সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করে থাকে। বিভিন্ন সময়ে আমরা চিলিং সেন্টারে ভিজিটে গিয়েও দুধ সংগ্রহের ও সংরক্ষণের পদ্ধতি দেখে সন্তুষ্ট হয়েছি। আগামী দিনেও ব্র্যাক ডেইরি গুনগত মান সম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নিরাপদ দুধ সংগ্রহের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কোন সহযোগিতা লাগলে তিনি তা দেয়ার আশ্বাস দেন।

প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, আজকে প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও স্বাস্থ্য সম্মতভাবে দুধ সংগ্রহ ও পরিবহনের উপর জোর দিবেন। খামার গড়ে তুলতে সক্ষম হবেন। সব ধরনের ভেজাল ও দূষণ হতে বিরত থেকে নিরাপদ দুধ সরবরাহ করবেন।

এছাড়া প্রশিক্ষণের অন্যান্য আলোচকরা বলেন, ব্র্যাক ডেইরি সারা বাংলাদেশ ১১৪ টি চিলিং সেন্টার ও ৭০ টি কালেকশন পয়েন্টের মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণ এর মাধ্যমে পান যোগ্য সম্পূর্ণ নিরাপদ দুধ সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রেও যথাযথ এসওপি মানা হয়। দুধের প্রাথমিক উৎস যেহেতু খামার তাই খামারী ভাই বোনদের মাঝে আরো বেশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এছাড়া ভবিষ্যতেও ব্র্যাক ডেইরি নিরাপদ দুধ সংগ্রহের লক্ষ্যে খামারীদের জন্য আরো উন্নত প্রশিক্ষণ আয়োজনের অঙ্গীকার করেন।

এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীগণ ব্র্যাক ডেইরির এ ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্র্যাক ডেইরির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন। তারা ব্র্যাক ডেইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণটিতে পাবনা জেলার চাটমোহর ও আটঘরিয়া উপজেলার এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক দুগ্ধ খামারীকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে ১টি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর