সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বনাঢ্য আয়োজনে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সনজুর বিদায়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

একটি দীর্ঘ পথচলা, ৩১ বছরের এক পলিমাখা স্মৃতি আর হাজারো শিক্ষার্থীর হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে অবশেষে অবসরে গেলেন চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সফল অধ্যক্ষ জনাব শরীফ মাহমুদ সরকার সনজু |
গত (৯ মে) শনিবার বিকালে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ পরিবারের আয়োজনে অধক্ষ্য শিল্পী সমাজী অডিটিরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়|
বিদায় মানেই শেষ নয়, বরং এক কর্মময় অধ্যায় থেকে সোনালী স্মৃতিতে রূপান্তর| শরীফ মাহমুদ সন&জু কেবল একজন দক্ষ প্রশাসক ছিলেন না, তিনি চাটমোহরের সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তিত্ব| একজন সুকণ্ঠী সংগীতশিল্পী হিসেবে তাঁর যে শিল্পীসত্তা, তা তিনি মিশিয়ে দিয়েছিলেন কলেজের প্রতিটি ধূলিকণায়| ফলে তাঁর পরিচালনায় কলেজটি কেবল পুঁথিগত শিক্ষার কেন্দ্র নয়, বরং হয়ে উঠেছিল শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য পীঠস্থান| সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন বটবৃক্ষের মতো শীতল এক আশ্রয়| দীর্ঘ ৩১ বছরের পথচলায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে তিনি ভাগ করে নিয়েছেন সুখ-দুঃখের প্রতিটি মুহূর্ত| প্রশাসনিক কঠোরতার চেয়ে হৃদয়ের কোমলতা দিয়ে তিনি জয় করে নিয়েছেন সবার মন| কলেজের সংকটকালে যেমন অটল পাহাড়ের মতো সামনে দাঁড়িয়েছেন, তেমনি সাফল্যের মুহূর্তে হাসিমুখে সবাইকে আগলে রেখেছেন| জীবনের শেষ কর্মদিবস পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আপ্রাণ চেষ্টা তিনি করেছেন, তা কলেজের ইতিহাসে ¯^র্ণাক্ষরে লেখা থাকবে|
গতকাল এই বর্ণিল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণে সহকর্মী, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে এনটাই বললেন |
অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুসা নাসের চৌধুরী| বর্তমান অধক্ষ্য (চলতি দায়িত্ব) মোঃ খলিলুর উদ্দিন হায়দার এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের এডহক কমিটির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, বিদ্যুৎসাহী সদস্য ডাঃ আব্দুল জলিল, চাটমোহর টেকনিক্যাল এন্ড ম্যানে&জমেন্ট কলেজের অধক্ষ্য আব্দুর রহীম কালু, হান্ডিয়াল টেকনিক্যাল কলেজের অধক্ষ্য মোঃ রেজাউল করিম হেলাল, চাটমোহর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মুক্তি মাহমুদ, জামাত ইসলামী চাটমোহর পৌর শাখার সভাপতি মোঃ শহীদুল মাস্টার প্রমুখ|
স্মৃতিচারণ করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক তম্নয় কর্মকার, অনুপ কুমার কুন্ডু, ফাহিমা খন্দকার, মোঃ আনিছুর রহমান, আগমী চক্রবতী, মোঃ মাহবুবুল ইসলাম, সহকারী অধ্যাপক (অবসর) অশোক চক্রবতী প্রমুখ |
স্মৃতিচারণে সহকর্মীরা বলেন তার সময়ে প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হয়েছে একটি সুন্দর ও বন্ধুত্ব পরিবেশ |

“অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, মানপত্র পাঠ এবং স্মৃতিস্মারকের মাধ্যমে প্রিয় অধ্যক্ষকে সম্মানিত করা হয়| বিদায়ী ভাষণে শরীফ মাহমুদ সরকার সন&জু সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই কলেজ আমার হৃদপিণ্ড| দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের ভালোবাসা আর এই প্রাঙ্গণের মায়া আমি আমৃত্যু বয়ে বেড়াবো|”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্টবিজ্ঞা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর