রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

আটঘরিয়ায় ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা হামলা ও ভাংচুরের অভিযোগ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬, ৩:১০ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্বপাড়া গ্রামে সরকারি প্রত্যয়ন নিয়ে দীর্ঘ ৩০ বছর যাবত বসবাস করে আসা একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ ও দখলের অপচেষ্টায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিবেশী বরিউল গংদের বিরুদ্ধে ।
এই ঘটনায় ভুক্তভোগী লিয়াকত আলীর স্ত্রী রূপালী খাতুন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মৃত আবু বকরের ছেলে  লিয়াকত আলী  মাজপাড়া পূর্বপাড়া মৌজার আরএস খনিয়ান নং ১ এর ৩২৯ নং দাগে  ৫ শতাংশ খাস জমির উপর সরকারিভাবে বসবাসের প্রত্যয়ন পত্র গ্রহণ করে গত তিন দশক ধরে তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধসহ ৫০২ নং হোল্ডিং নম্বর নিয়ে সেখানে বসবাস করছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্প্রতি রবিউল  ইসলাম গং ঐ বাড়ির জমি দখলের উদ্দেশ্যে লিয়াকত আলীর পরিবারকে উচ্ছেদের জন্য উঠেপড়ে লাগে। এরই ধারাবাহিকতায় রবিউল ইসলাম,  শাহিন , হামিদ, সিদ্দিক,  সুকজান খাতুন , সাজন খাতুন দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে লিয়াকত আলীর বাড়িতে হামলা চালায় এবং বাড়ির সীমানার টিনের বেড়া, ছাপরা ঘরে কুপিয়ে ভাংচুর করে।
এতে বাধা দিতে গেলে বিবাদীরা লিয়াকত আলী, তার স্ত্রী এবং ছেলেকে বেধড়ক মারধর করেও কুপিয়ে জখম করে।
হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে লিয়াকত আলীর স্ত্রী রুপালি খাতুন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে অবগত  করা হয়েছে।
ভুক্তভোগী লিয়াকত আলী বলেন,আমি ভুমিহীন। আমরা সরকারি নিয়ম মেনে ট্যাক্স-খাজনা দিয়ে ৩০ বছর ধরে এখানে আছি। এখন ক্ষমতার জোর খাটিয়ে আমাদের ঘরবাড়ি উচ্ছেদ এবং দখল করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা চাচ্ছি।
এ বিষয়ে থানা পুলিমের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এঘটনায় বিবাদীদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর