রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

হান্ডিয়ালে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই অসহায় পরিবারের একমাত্র দোকান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬, ২:২২ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক অসহায় পরিবারের একমাত্র আয়ের উৎস পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) গভীর রাতে দুর্বৃত্তরা দোকানটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে পড়ে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। অসুস্থতার কারণে নিয়মিত মাঠে কাজ করতে না পারায় ধারদেনা করে বড় বেলাই উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ছোট মুদি দোকান গড়ে তোলেন। ওই দোকানের আয় দিয়েই তার পাঁচ সদস্যের সংসার চলত।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই দোকানটাই ছিল আমাদের পরিবারের একমাত্র ভরসা। এখন সব পুড়ে শেষ হয়ে গেছে। কীভাবে সংসার চলবে বুঝতে পারছি না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর